Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 11-11-2026 ইং
যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা
যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা
প্রতিনিধি, জসিমউদদীন তুহিন [যশোর জেলা প্রতিনিধি ] ।।

যশোর সদর উপজেলার মুন্সেফপুর গ্রামে শেখ আবু তালেব (৭০) নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই মামাতো ভাই শফিয়ার রহমানের বিরুদ্ধে।

মুন্সেফপুর বড় মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতের ছেলে শাহজাহান আলীর অভিযোগ, বাজার থেকে বাড়ি ফেরার পথে বড় মসজিদের সামনে পৌঁছালে শফিয়ার রহমান কোদাল দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন আবু তালেব।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আবু তালেব স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক নেতা ছিলেন বলে জানা গেছে।

তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের ছেলে জানিয়েছেন, তাঁর বাবার সঙ্গে অভিযুক্ত শফিয়ার রহমানের কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়ে তিনি অবগত নন।

ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালী থানা-পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে তিনি মাত্রই জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম