Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 12-11-2026 ইং
নিয়োগ দেবে বিকাশ আবেদনের শেষ ২৩ নভেম্বর
নিয়োগ দেবে বিকাশ আবেদনের শেষ ২৩ নভেম্বর
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গতকাল ১১ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: আইনে স্নাতক ডিগ্রি এলএলবি/এলএলএম

অন্যান্য যোগ্যতা: কোম্পানি সেক্রেটারি সংক্রান্ত কার্যপদ্ধতি, করপোরেট নথিপত্র এবং বিধিবদ্ধ নথিপত্র দাখিলের প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো জ্ঞান।

খসড়া প্রণয়ন, নথিপত্র প্রস্তুতকরণ এবং রেকর্ড ব্যবস্থাপনায় বলিষ্ঠ দক্ষতা। বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন করতে ক্লিক করুন- https://bdjobs.com/h/details/1555087?ln=1

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম