Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 20-08-2026 ইং
ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, Admin ।।

খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটির আয়োজনে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলিতের ইনক্লুশন এ্যান্ড লাইভলীহুড হেড অব প্রোগ্রাম (অন্তর্ভূক্তি ও জীবিকায়ন কর্মসূচী প্রধান)  নিতাই চন্দ্র দাস।


সভায় এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফেরদৌস খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান,আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান,প্রজেক্ট অফিসার আইডিপিডিভিসি জয়ন্ত কুমার দাস ও হাঙ্গার প্রজেক্টের ম্যানেজার ইসরাত হাসান খান,অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণপদ দাশ, কম্পিউটার প্রশিক্ষক বাধন পাল সহ দলিত জনগোষ্ঠির সদস্যবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকেরা।

ইতালিয়ান দাতা সংস্থা ফনডাজিয়ান সানজিনো এর অর্থায়নে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর, রুদাঘরা,আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের রঘুনাথপুর,মিকশিমিল, শোলগাতিয়া, চহেড়া,পুটিমারী,মালতিয়া,মাগুরাঘোনা এবং আরশনগর গ্রামের দলিত ও সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠির যুবক যুবতীদের ইন্টারনেট ভিত্তিক দক্ষ কর্মি ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা ও সামাজিক কার্যক্রমে যুবক যুবতীদের অন্তর্ভূক্তি করা এবং ই-কর্মাসে উদ্যোক্তা হিসেবে বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে। ই- কমার্স, ফ্রিল্যান্সিং এবং অনলাইনের সুযোগগুলোতে সক্রিয় অংশগ্রহণের জন্য ডিজিটাল দক্ষতা শক্তিশালী করা,দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, পরামর্শদান এবং বাজার সংযোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করা, অংশীদারিত্ব গড়ে তোলা এবং অন্তর্ভূতিমূলক ডিজিটালনীতি ও ন্যায় বিচারের পক্ষে কথা বলা,কমিউনিটির যুবক যুবতীদের জীবন দক্ষতা এবং সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটানোর জন্য প্রকল্পটি ডুমুরিয়া উপজেলার দলিত জনগোষ্ঠির যুবক ও যুবতীদের ইন্টারনেট ভিত্তিক দক্ষ কর্মি হিসেবে গড়ে তুলতে তাদের এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

সভাটির পরিচালনায় ছিলেন এক্সেস টু জাস্টিট ফর উইমেন প্রজেক্টের হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ হালিমা আক্তার পপি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম