Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 25-08-2026 ইং
মোংলায় ইউপি সদস্যের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোংলায় ইউপি সদস্যের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, Admin ।।

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।বাগেরহাটের মোংলায় ৪'নং মিঠাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২'নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহরাব গাজী'র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫'আগস্ট) সকালে ৪'নং মিঠাখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ শোক সভা ও দোয়া মাহফিলে ৪'নং মিঠাখালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, ৪'নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজমল শেখ, ৩'নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহীন সরদার, ২'নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হাদিসা আক্তার ও ৪'নং মিঠাখালী ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা'সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ শোক সভা ও দোয়া মাহফিল শেষে তার আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম