Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 28-08-2026 ইং
উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ
উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ
বিশেষ প্রতিনিধি, Admin ।।

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা।।উন্নয়নের নাগরিক অঙ্গীকার, সুশাসন প্রতিষ্ঠা এবং পৌরবাসীর দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর এলাকায় গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

গণসংযোগকালে তিনি সাদীপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধা নিয়ে কথা বলেন। এ সময় তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে পৌরসভার নাগরিক সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নাগরিকদের প্রয়োজন অনুযায়ী রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিরাপদ পানি সরবরাহ, পর্যাপ্ত সড়কবাতি এবং অন্যান্য মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম