Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 03-09-2026 ইং
দিঘলিয়ায় দুর্ধর্ষ চুরি, দুই বাড়ির সার্ভিস তার কেটে নিয়ে গেছে চোরেরা দেয়াড়া পূর্বপাড়ায় আতঙ্ক নিরাপত্তাহীনতায় এলাকাবাসী
দিঘলিয়ায় দুর্ধর্ষ চুরি, দুই বাড়ির সার্ভিস তার কেটে নিয়ে গেছে চোরেরা দেয়াড়া পূর্বপাড়ায় আতঙ্ক নিরাপত্তাহীনতায় এলাকাবাসী
বিশেষ প্রতিনিধি, Admin ।।

এস.এম.শামীম,দিঘলিয়া।। খুলনা খুলনার দিঘলিয়া উপজেলায় চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে এমন অভিযোগ স্থানীয়দের। এবার উপজেলার দেয়াড়া পূর্বপাড়া ৪ নম্বর ওয়ার্ডে পাশাপাশি দুটি বাড়ির বিদ্যুতের সার্ভিস তার কেটে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেয়াড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত গোলেদের বাড়ি ও রাশেদের বাড়িরবিদ্যুতেরসার্ভিসতারকেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে দুটি পরিবারই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়ে।স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে চোরেরা বিভিন্ন বাড়ি ও স্থাপনা লক্ষ্য করে চুরি করছে। 

ছোটখাটো চুরি থেকে শুরু করে বিদ্যুতের তারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে।

এলাকাবাসী বলছেন, চুরির ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

 বিশেষ করে রাতের বেলায় পুলিশের টহল জোরদার এবং সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।দেয়াড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের দুটি বাড়িতে একই সময়ে সার্ভিস তার কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—নিরাপত্তার মধ্যেই যদি বাড়ির বিদ্যুতের তার কেটে নিয়ে যায় চোরেরা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দিঘলিয়া উপজেলায় চুরি প্রতিরোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয়রা।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম