আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি।। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শ্যামনগর উপজেলা বিএনপির শাখার প্রকাশিত তালিকা অনুযায়ী, আলহাজ্ব জি এম মাসুদুল আলমকে আহ্বায়ক, শরিফুল ইসলাম ঘোরামীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং খায়রুল ইসলাম মিলনকে সদস্যসচিব করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত কমিটির তালিকায় ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, দুজনকে সম্মানিত সদস্য এবং ১৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন শরিফুজ্জামান (জোমান), মিলি বেগম, জোনাব আলী, আইউব আনসারী, আবুল কাশেম সরদার, দাউদ আলী খান, অসিত কুমার, আবুল কালাম আজাদ (বুলবুল)সহ অন্যরা।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. আকছেদ আলী শেখ। সদস্য হিসেবে তালিকায় রয়েছেন মো. রেজাউল ইসলাম গাজী, নব কুমার মণ্ডল, আফসার আলী, মোছা. আনজুম নাহার, খালিদ হাসান, সিদ্দিক মীর, হাবিবুর রহমান বাছার, মুজিবুর রহমান, আব্দুস সাত্তার, শাহিনুর রহমান, শহিদুল ইসলাম, আবুবকর সিদ্দিক, এস এম দিদারুল ইসলাম, আব্দুল মজিদ, হরিবিত খান্দার, হযরত আলী মোড়ল, মো. মতিয়ার রহমান মোড়্যা, শ্রী রাম মণ্ডল ও মোছা. পারুল পারভীন।
কমিটি ঘোষণার নথিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবকে সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটিও চলতি বছরের ২৭ জুলাই অনুমোদন করা হয়। ওই কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল।