Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 11-09-2026 ইং
যশোরের পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
যশোরের পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
বিশেষ প্রতিনিধি, Admin ।।

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাসান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাসান আলী ওই এলাকার আব্দুল গফফারের ছেলে পরিবারের সদস্য ও স্বজনদের প্রত্যক্ষ ভাষ্যমতে জানা যায়, হাসান আলী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার দুপুরে তিনি নিজ বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান।

বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন।পরে গুরুতর অবস্থায় হাসান আলীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম