Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 13-09-2026 ইং
যশোর শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
যশোর শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, Admin ।।

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি।। যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে যশোর জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদ, যশোরের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান অনুষ্ঠানে যশোর জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশাপাশি জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের হাতে বৃত্তির অর্থ ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।বক্তারা বলেন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর্থিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম