পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলার নবগঠিত বেলকাটি তারুণ্য ক্লাবের প্রথম আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর-২৬) রাতে বেলকাটি ঈদগাহ সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যসহ স্থানীয় তরুণরা অংশ নেন। শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
ক্লাবের সভাপতি নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক রনি'র পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপদেষ্টা আব্দুল সাত্তার, সহ-সভাপতি হারুন অর-রশীদ, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সহ-প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, সহ-ক্রীড়া সম্পাদক এনামুল, দপ্তর সম্পাদক আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক রিফাত এবং সদস্য ইসমাইল হোসেন, আরাফাত হোসেন, মাসুদ হোসেন ও নিশাত হোসেন প্রমুখ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করবে বেলকাটি তারুণ্য ক্লাব। পাশাপাশি ভবিষ্যতে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে ক্লাবটির। এ কাজে তারা স্থানীয় সবার সহযোগিতা কামনা করেন।আলোচনা শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।