Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 16-09-2026 ইং
কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন
কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা  বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন
বিশেষ প্রতিনিধি, Admin ।।

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫৩ তম গ্রীষ্মকালীন খেলাধুলায় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রতিভাবান খেলোয়াড়রা। তাদের অসাধারণ দলীয় সমন্বয়, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার কাছে প্রতিপক্ষ দলকে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে। এই সাফল্যে গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ানুরাগীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে নিয়মিত সহযোগিতা করা হয়। জেলা পর্যায়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হওয়ার এই অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। বিদ্যালয়ের এই সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের ক্রীড়াক্ষেত্রে আরও ভালো করতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাছাড়া এ বিদ্যালয়টির শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধূলায় বরাবর সুনাম করে আসছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম