Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 16-09-2026 ইং
যশোরে পুলিশের স্থানীয় সরকার নির্বাচন প্রশিক্ষণ শুরু
যশোরে পুলিশের স্থানীয় সরকার নির্বাচন প্রশিক্ষণ শুরু
বিশেষ প্রতিনিধি, Admin ।।

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি।। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

যশোর পুলিশ লাইন্সের ব্যারাকের নিচতলায় প্রশিক্ষণ কক্ষে এ কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়।পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।প্রশিক্ষণে যশোর জেলা পুলিশ, পিবিআই যশোর এবং হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের বিভিন্ন পদমর্যাদার মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন আয়োজকরা জানান, নির্বাচনসংক্রান্ত টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের মাধ্যমে মোট ১১টি সেশন পরিচালনা করা হবে।

প্রতিটি সেশন শেষে মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে।প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা, নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর ও প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম