Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 18-09-2026 ইং
ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
ডেঙ্গু প্রতিরোধে যশোরের নীলগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বিশেষ প্রতিনিধি, Admin ।।

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যশোর নগরের ১ নম্বর ওয়ার্ডের নীলগঞ্জ এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মনির আহমেদ বাচ্চু,

কমিটির সদস্য সাইদুর রহমান বিপুলসহ ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় নাগরিকরা কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম