Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 24-09-2026 ইং
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে অভিযান ডিবির পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে অভিযান  ডিবির পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার
বিশেষ প্রতিনিধি, Admin ।।

নিজস্ব প্রতিবেদক।। খুলনায় পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার। পাশাপাশি খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযানে, ৩ বিদেশি পিস্তল ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার ও সাইদুর নামে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এদিকে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে,খুলনার গোবরচাকা এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত চিংড়ি পলাশের বাড়িতে অভিযান চালিয়ে,৩টি বিদেশি পিস্তল,৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

অভিযানকালে আটক ব্যাক্তিকে নিয়ে চিংড়ি পলাশের বাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় চিংড়ি পলাশের স্ত্রীসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশআটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম