Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 28-09-2026 ইং
বটিয়াঘাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নারী ফুটবলারদের সাইকেল বিতরণ
বটিয়াঘাটায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নারী ফুটবলারদের সাইকেল বিতরণ
বিশেষ প্রতিনিধি, Admin ।।

‎মোঃ ইমরান হোসেন, ‎বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি |‎খুলনার বটিয়াঘাটা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।তেঁতুল তলা সুপার কুইন নারী ফুটবল একাডেমির খেলোয়ার দের মাঝে সাইকেল বিতরণ করেন, 

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক এবং যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা।

‎এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সিএ হারুন, সিও আব্দুস সামাদ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত টিকাদার, জলমা চক্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃধুল কুমার রায়, সাংবাদিক ইমরান হোসেন, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না, সাংবাদিক গাজী তরিকুল, মনিরুল ইসলাম, শেখ রাসেল শুভ রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গুণীজন।

‎অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

‎বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে হবে। মাদকসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না; ভালো মানুষ হওয়ার জন্য নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ অর্জন করতে হবে।

‎তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম