Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 10-10-2026 ইং
ধর্ষণের অভিযোগে যুবক আটক ; পুলিশের ধারনা ঘটনাটি রহস্যজনক
ধর্ষণের অভিযোগে যুবক আটক ; পুলিশের ধারনা ঘটনাটি রহস্যজনক
প্রতিনিধি, Admin ।।

নিজস্ব প্রতিবেদক | নগরীতে নারীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়।আটক সাইফুল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মোস্তফা কামালের ছেলে।

সোনাডাঙ্গা থানার এসআই সাইফুর রহমান ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে জানান, তিনি একজন স্বামী পরিত্যক্তা। মোরেলগঞ্জ উপজেলার একজন চেয়ারম্যানের সাথে তার বিয়ের কথা বার্তা চলছিল। মাঝ পথে বিয়ের কথা থেমে যায়। আর এ সুযোগ কাজে লাগায় সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম রাতে তাকে ফোন করে ডেকে নেয়, আর সারারাত ওই নারীর সাথে সোনাডাঙ্গা হাফিজনগর রোডের শেষ মাথার একটি বাড়িতে অবস্থান নেয়। সকালে থানায় ফোন দিলে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় সাইফুলকে আটক করে থানায় আনা হয়।তবে ঘটনাটি রহস্যজনক হিসেবে দেখছে পুলিশ।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ধর্ষণের শিকার হওয়া ওই নারীর অভিযোগ, অস্বীকার করেছে সাইফুল।  সাইফুল জানায়, ওই নারী সকালে একটি বিষয় আপোষ মীমাংসার জন্য তার রুমে যায়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিমটিমকে খুমেকে’র ওসিসিতে ভর্তি করা হয়েছে। তিনি থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম