Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 13-10-2026 ইং
রূপসার ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি আটক।
রূপসার ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি আটক।
প্রতিনিধি, অতনু চৌধুরী রাজু [ বাগেরহাট প্রতিনিধি ] ।।

খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে গুলি করে ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রহমান খুলনার রূপসা উপজেলার ইলাইপুর এলাকার বাসিন্দা আব্দুর রউফ শেখের ছেলে। 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি ফোর্সেসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের একটি যৌথ দল হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন মেসার্স রূপসা ব্রিকসের কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ফখরুল ইসলামের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আব্দুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি ফোর্সেস।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম