দিবসটির এবারের হলো "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এই প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৩ অক্টোবর-২৬) সকালে উপজেলা পরিষদ চত্বর একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাহিদ হাসান, কেশবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন অফিসার মুজিবুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও কেশবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।