আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া প্রতিনিধি || আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৫ টার দিকে, মিলন কুমার ভদ্র (৫৩) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক সড়ক দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বর্ণ ব্যবসায়ী মিলন কুমার ভদ্র নিহত হন।
নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়ার শোভনা ইউনিয়নের, গাবতলা এলাকার উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি গাবতলা বাজারে স্বর্ণ ব্যবসার পাশাপাশি, নার্সারির ব্যবসাও করতেন।
স্থানীয় ও পুলিশের বক্তব্যে জানা যায় ,সকালে মোটরসাইকেল চালিয়ে খুলনা শহরের উদ্দেশে রওনা হন মিলন ভদ্র। মহাসড়কের এক পাশে সংস্কার কাজ চলায় তিনি অপর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় চুকনগর হতে খুলনার দিকে দ্রুতগতিতে আসা, ইমাদ পরিবহনের, (ঢাকা মেট্রো ব ১৫ ৮৮ ৩৬) নাম্বারের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল আরোহী মিলন কুমার ভদ্র ছিটকে সড়কে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য তাকে, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দ্রুত খর্ণিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনা কবলিত মটরসাইকলটি জব্দ করেন।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মৃতদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ সড়ক পরিবহন আইন ২০১৮ আইনে মামলা প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে।