Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 14-10-2026 ইং
কয়রায় পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক
কয়রায় পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক
প্রতিনিধি, ফয়সাল হোসেন [ কয়রা প্রতিনিধি ] ।।

খুলনার কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন অনলাইন  জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভাগবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভাগবা গ্রামের মোঃ জিয়ারুল ইসলাম (২২), জাহিদুল ইসলাম (২০), আব্দুল আলিম গাজী (২১), মোঃ আলী হোসেন,(২১), সিফাত হোসাইন (২৪) ও  মোঃ জাকারিয়া শেখ (২৫)।

পুলিশ জানায়, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাশেদুল আলম বলেন , আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম