Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 14-10-2026 ইং
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত
প্রতিনিধি, পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ] ।।

যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা কমিউনিটি ক্লিনিকে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর-২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুরের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মোঃ রেহেনেওয়াজের নিজস্ব ব্যবস্থাপনায় ভায়া (VIA) পদ্ধতিতে জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়। 

নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধে এ ধরনের স্ক্রিনিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি কমানো এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণের সুযোগ তৈরি করা সম্ভব।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম