Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 16-10-2026 ইং
যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারকে দুর্গাপূজার উপহার
যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারকে দুর্গাপূজার উপহার
প্রতিনিধি, জসিমউদদীন তুহিন [যশোর জেলা প্রতিনিধি ] ।।

যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারের হাতে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়।যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা বার্তা ও উপহারসামগ্রী তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তাঁদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম