নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা করেছে লোহাগড়া বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (১৭ অক্টোবর) সকালে আয়োজিত এ সভায় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরিফ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ হুমায়ন কবির সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় দুর্গাপূজাকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।