Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 18-10-2026 ইং
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এমপি মশিউর রহমান
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এমপি মশিউর রহমান
প্রতিনিধি, আরিফুল ইসলাম রিয়াজ [ মোল্লাহাট প্রতিনিধি ] ।।

প্রতি বছরের ন্যায় পালিত হচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদে শারদীয় দুর্গাপূজা।   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন

রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টা থেকে উপজেলার উদয়পুর ও চুনখোলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি। এ সময় পূজারী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন

পরে চুনখোলা ইউনিয়নের আফতাব মোল্লার বাড়িতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রাহাদ হোসেনের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মশিউর রহমান খান। সেখানে তিনি মধ্যাহ্নভোজেও অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ, নায়েবে আমির আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম