শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলার কেশবপুরের মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কেশবপুর শাখার উদ্যোগে শিশুদের মাঝে নতুন পোশাক এবং নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়।
শণিবার (১৭ অক্টোবর-২৬) উক্ত অনুষ্ঠানে সেবাশ্রমের সভাপতি তপন কুমার ঘোষ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ সেবাশ্রম, সারদা সংঘ ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ। পোশাক ও শাড়ি পেয়ে শিশু ও নারীদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয়। মজিতপুর রামকৃষ্ণ সেবাশ্রমের এ আয়োজন দুর্গাপূজার আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।