Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 19-10-2026 ইং
কারা পাবেন ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ
কারা পাবেন ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ
প্রতিনিধি, Admin ।।

মেটা সম্প্রতি ফেসবুকে অ্যাকাউন্ট আসল কিনা তা নিশ্চিত করতে সম্পূর্ণ ফ্রি ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে। সেলফিভিত্তিক পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যাজটি দেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তবে মেটার নীতিমালা অনুযায়ী, চাইলেই সবাই এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না। ব্যাজটি পেতে হলে অ্যাকাউন্টধারীকে বেশ কিছু প্রাথমিক শর্ত পূরণ করতে হবে।


যে শর্তে পাওয়া যাবেনা ফেজবুক ভেরিফাইড ব্যাজ :

১. ১৮ বছরের কম বয়সীরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

২. বর্তমানে এই প্রোগ্রামটি শুধুমাত্র ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্যই সীমাবদ্ধ। কোনো ধরনের বিজনেস বা পাবলিক পেজ এবং প্রফেশনাল মোড অ্যাকাউন্ট এই ফ্রি ভেরিফায়েড ব্যাজের আওতায় আসবে না। 

৩. সন্দেহজনক বা অননুমোদিত কার্যকলাপ থাকা অ্যাকাউন্ট যা মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন বা সন্দেহজনক ও অননুমোদিত কার্যক্রমের প্রমাণ পাওয়া যাবে, তারা এই ব্যাজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।

৪. এই ফিচারটি একযোগে বিশ্বব্যাপী চালু হচ্ছে না। প্রাথমিক পর্যায়ে এটি কেবল নির্দিষ্ট কিছু দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। ফলে ওই নির্দিষ্ট অঞ্চলগুলোর বাইরের ব্যবহারকারীরা আপাতত এই সুবিধা পাবেন না। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা উন্মুক্ত করবে মেটা। 

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম