Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 21-10-2026 ইং
বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে দায়িত্ব পালনকারী ১৬ জন পেলেন স্মারক সম্মাননা
বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে দায়িত্ব পালনকারী ১৬ জন পেলেন স্মারক সম্মাননা
প্রতিনিধি, পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ] ।।

কেশবপুর ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নের বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে ৮০তম দুর্গোৎসবে প্রতিষ্ঠালগ্ন থেকে (চলমান মন্দির ছাড়া) দায়িত্ব পালনকারী ১৬ জন সভাপতি, সম্পাদক ও পুরোহিতকে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর-২৬) ৮০ তম সারদোৎসবের মহানবমী পূজা শেষে রাত ৯ টায় বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে বর্তমান মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বসু-এর সভাপতিত্বে ও সহ-সম্পাদক মানব মণ্ডল-এর সঞ্চালনায় স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বর্তমান সভাপতি শম্ভুনাথ বসু। আলোচনা করেন, সহ-সভাপতি প্রদীপ ব্যানার্জী, সহকারী অধ্যাপক তাপস মজুমদার প্রমুখ। স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন, দীপক মজুমদার ও প্রদীপ ব্যানার্জী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূজা মন্দিরের উপদেষ্টামণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক মজুমদার, প্রভাত হালদার, উত্তম চক্রবর্ত্তী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্ত্তী, সহ-সভাপতি প্রদীপ ব্যানার্জীসহ কমিটির নেতৃবৃন্দ।  আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে ১৪ জন সভাপতি-সম্পাদকসহ ২ জন পুরোহিতকেও স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। 

দীর্ঘ ৮০ বছরে যাঁরা সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্মারক সম্মাননাপ্রাপ্ত হয়েছেন যেসকল গুণিজনরা হলেন, গোপাল চন্দ্র, ঘোষ ( মরণোত্তর)  কালীপদ ব্যানার্জী (মরণোত্তর), নারায়ণ দে (মরণোত্তর), দীপক মজুমদার, জগদীশ ঘোষ (মরণোত্তর), চৈতন্য মণ্ডল, সুবোল দেবনাথ, প্রণব চৌধুরী কাজল (মরণোত্তর), সমীর দাস, শম্ভুনাথ, গনেশ কর্মকার, তাপস দে, দীপক কবিরত্ন, ও তাপস মজুমদার। পুরোহিতের স্মারক সম্মাননা গ্রহণ করেন সাধন চক্রবর্ত্তী (মরণোত্তর) ও শিশির লাহেড়ি কনক (মরণোত্তর)। আশি বছর পর এমন একটা অনুষ্ঠান করায় বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কমিটি প্রশংসার দাবিদার।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম