Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 21-10-2026 ইং
খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে নিহত ২
খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে নিহত ২
প্রতিনিধি, আলমগীর হোসেন [ নড়াইল প্রতিনিধি ] ।।

খুলনার ডুমুরিয়ার ১৮ মাইল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুই ব্যক্তি। বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ১৮ মাইল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী, বয়স ৪৫ বছর। অপরজন একই গ্রামের কাটাখাল এলাকার মালেক সরদারের ছেলে ইউনুস সরদার, বয়স ২৪ বছর

বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম