সুন্দরবনের গোলখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, হরিণের মাংস, মাথা ও পা'সহ চামড়া জব্দ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেম কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের তথ্য জানান।
তিনি জানান, খুলনার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ৮ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩.৭ কেজি হরিণের মাংসসহ ৪ টি পা, ১ টি মাথা এবং ১ টি হরিণের চামড়া জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।