Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 22-10-2026 ইং
কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন
কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী  সুচিত্রা মালাকর এর পরলোকগমন
প্রতিনিধি, পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ] ।।

যশোরের কেশবপুর উপজেলার সাংবাদিক সাতবাড়িয়া গ্রামের রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর-২৬) সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। ত্রিমোহিনী মহাশ্মশানে তার শেষ কৃত্তানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কয়েকমাস আগে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর এস.এল.ই নামক রোগ ধরা পড়ে। সেই থেকে তিনি যশোর ও খুলনার বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিলো। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার অকাল মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ,কে আজাদ (ইকতিয়ার), কেশবপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পলাশ সিংহ, সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ, 

এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক রানার প্রত্রিকার প্রকাশক উত্তম ঘোষ-সহ স্থানীয় প্রতিবেশী, রাজনৈতিক-সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম