Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 24-10-2026 ইং
উপনির্বাচনেকারচুপির শঙ্কা সরকারকে হুঁশিয়ারি
উপনির্বাচনেকারচুপির শঙ্কা সরকারকে হুঁশিয়ারি
প্রতিনিধি, Admin ।।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিএনপিকে সতর্ক করে তারা বলেছে, মাগুরা উপনির্বাচনে কারচুপির কী পরিণতি হয়েছিল স্মরণে রাখুন। 

গতকাল শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের লিয়োজোঁ কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন জোটের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সাত দফা দাবিতে জোটের ঘোষিত আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি চূড়ান্ত করতে লিয়াজোঁ কমিটির এ বৈঠক হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন হচ্ছে। বিএনপির প্রার্থী হয়েছেন তাঁর ভাই মির্জা ফয়সাল আমিন। ১১ দলের প্রার্থী হয়েছেন জামায়াত নেতা  দেলাওয়ার হোসেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মির্জা ফখরুল দুই লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়েছিলেন। দেলাওয়ার হোসেন পেয়েছিলেন এক লাখ ৪১ হাজার ১৭ ভোট। 

বিএনপির এমপি মজিদ-উল-হকের মৃত্যুতে শূন্য মাগুরা-২ আসনে ১৯৯৪ সালে উপনির্বাচন হয়। সেই সময়কার ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থীর পক্ষে  ব্যাপক ভোট কারচুপি, কেন্দ্র দখলের অভিযোগ ওঠে। এই ঘটনার পর তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ বিভিন্ন দল দাবি তোলে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের আন্দোলন শুরু হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম