Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 24-10-2026 ইং
খুলনায় চোর সন্দেহে নিরাপত্তাকর্মীদের পিটুনি, যুবকের মৃত্যু
খুলনায় চোর সন্দেহে নিরাপত্তাকর্মীদের পিটুনি, যুবকের মৃত্যু
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

খুলনার খানজাহান আলী থানা এলাকায় চোর সন্দেহে সম্রাট ঢালী (৩৫) নামে এক যুবককে মারধরের পর তাঁর মৃত্যু হয়েছে। খানজাহান আলী অ্যাজাক্স জুট মিলে এ ঘটনা ঘটে। সম্রাটকে মারধরের অভিযোগ উঠেছে মিলের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।

নিহত সম্রাট ঢালী মীরেরডাঙ্গা এলাকার ফুলবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মজিবর ঢালী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  , সকাল ৯টার দিকে সম্রাটসহ তিনজন খানজাহান আলী অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করেন। এ সময় মিলের নিরাপত্তাকর্মীরা সম্রাটকে আটক করেন। তাঁর সঙ্গে থাকা অন্য দুজন সেখান থেকে পালিয়ে যান। এরপর সম্রাটকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

নিতহ সম্রাটের স্বজদের অভিযোগ , নিরাপত্তাকর্মীদের মারধরের একপর্যায়ে সম্রাট তিনতলা থেকে পড়ে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাঁকে প্রিজন সেলে রাখা হয়। পরবর্তী সময়ে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম