সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনার পর ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে বাতিল ও স্থগিত হয়েছে মোট ১৪৪টি ফ্লাইট। ভোগান্তিতে পড়েছেন অন্তত ২২ হাজার ২১ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগোর ৩০টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।
এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।