Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 25-10-2026 ইং
‎নতুন আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন!বিশ্ববাজারে উন্মোচনের পরই আলোচনায় ‎
‎নতুন আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন!বিশ্ববাজারে উন্মোচনের পরই আলোচনায় ‎
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

‎বিশ্ববাজারে উন্মোচনের পরপরই আলোচনায় এসেছে অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। একাধিক ব্যবহারকারী নতুন কেনা এই ডিভাইসের পর্দায় অস্বাভাবিক রঙিন দাগ ভেসে ওঠার অভিযোগ করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ফোনের স্ক্রিনে সবুজ, গোলাপি ও লাল রঙের লম্বা রেখা দেখতে পাওয়া যাচ্ছে।
‎
‎বাজারজাতকরণের শুরুতেই এমন ত্রুটি সামনে আসায় প্রযুক্তিপ্রেমীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর বেশ কয়েকজন গ্রাহককে নতুন হ্যান্ডসেট বদলে দিয়েছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। তবে ঠিক কতসংখ্যক ডিভাইসে এই বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি।
‎
‎প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, এখন পর্যন্ত পাওয়া অভিযোগের সংখ্যা বিক্রির তুলনায় বেশ কম। ফলে একে সব ফোনের ক্ষেত্রে বড় ধরনের হার্ডওয়্যার ত্রুটি হিসেবে বলার মতো পর্যাপ্ত তথ্য এখনই নেই। ভারতসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে বিচ্ছিন্নভাবে এ ধরনের অভিযোগ আসছে।
‎
‎সমস্যাটি মূলত সফটওয়্যার জনিত নাকি নির্দিষ্ট কোনো ডিসপ্লে প্যানেলের হার্ডওয়্যারজনিত গোলযোগ, তা নিয়ে এখনও অ্যাপলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম