Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 26-10-2026 ইং
রূপসায় ধর্ষণ মামলার আসামী কতৃক কিশোরীকে অপহরণের অভিযোগ
রূপসায় ধর্ষণ মামলার আসামী কতৃক কিশোরীকে অপহরণের অভিযোগ
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের জিহাদ শিকদার(২৩) নামের ধর্ষণ মামলার আসামী ১৪ বছরের কিশোরীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আলাইপুর বাজারে ঘটনাটি ঘটে। ঘটনায় ভুক্তভোগীর বাবা মোঃ তাজুবর শেখ (৫৫) বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জিহাদ শিকদার একজন মাদক সেবনকারী এবং অনলাইন জুয়ায় আসক্ত। পূর্বেও রূপসা থানায় ধর্ষণ মামলা রয়েছে। রবিবার জিহাদ শিকদারের ভাইজি অপহৃত কিশোরী মোছাঃ তুরফা আক্তার (১৪) কে আলাইপুর বাজারে কেনা কাটার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। পরবর্তীতে জিহাদের পিতা ইবায়দুল শিকদারের সহযোগিতায় আলাইপুর বাজার হইতে তুরফা আক্তারকে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত ঘটনাটি জানতে পেয়ে জিহাদের নাম্বারে কল করিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তুরফা আক্তারকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুম জানান, ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম