Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 27-10-2026 ইং
নড়াইলে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নড়াইলে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিনিধি, আলমগীর হোসেন [ নড়াইল প্রতিনিধি ] ।।

নড়াইলের কালিয়া উপজেলায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল তালুকদার (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের তালুকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল তালুকদার ওই গ্রামের কবির তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি বাগানে বাঁশ কাটতে যান উজ্জ্বল। বাঁশ কাটার একপর্যায়ে সেটি অসাবধানতাবশত পাশের বিদ্যুতের মূল তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম