Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 27-10-2026 ইং
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
প্রতিনিধি, জসিমউদদীন তুহিন [যশোর জেলা প্রতিনিধি ] ।।

যশোরের বেনাপোলে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমান নামে এক যুবককে পৃথক দুটি ধারায় মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।সংবাদ পড়ুন

মঙ্গলবার (২৭ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৮-এর বিচারক কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান যশোর বেনাপোল পোর্ট থানার ২ নম্বর ঘিবা গ্রামের আলি আহম্মেদ শেখের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় বাজারের একটি চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির ডান কোঁচ থেকে একটি ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজিত কুমার মৃধা বাদী হয়ে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।মামলাটি তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) ফিরোজ উদ্দীন একই বছরের ৬ ডিসেম্বর মোস্তাফিজুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯(এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম