বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এক আসামিকে আটক করেছে রামপাল থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে একটি রঙিন স্মার্ট টিভি ও একটি সেলাই মেশিনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রামপাল থানার সুযোগ্য অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর দিকনির্দেশনায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রামপাল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রামপাল থানার এসআই রিপন দাস ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স'সহ অভিযান পরিচালনা করে এক আসামিকে আটক করেন।
আটককৃত আসামি হলেন— শেখ শাহীন (৩৫), পিতা- আঃ কুদ্দুস, স্থায়ী গ্রাম- বারুইপাড়া, উপজেলা/থানা- রামপাল, জেলা- বাগেরহাট। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ (ওসি) জনাব মুহাঃ মাসুদুর রহমান পিপিএম সংবাদমাধ্যমকে জানান, "রামপাল থানাকে অপরাধমুক্ত রাখতে আমরা সর্বদা তৎপর রয়েছি। চুরি, ছিনতাই কিংবা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামির কাছ থেকে চোরাইকৃত একটি রঙিন স্মার্ট টিভি ও একটি সেলাই মেশিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় রামপাল থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে।