Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 28-10-2026 ইং
নড়াইলে ইয়াবা সহ ১ মাদক কারবারি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ
নড়াইলে ইয়াবা সহ ১ মাদক কারবারি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ
প্রতিনিধি, আলমগীর হোসেন [ নড়াইল প্রতিনিধি ] ।।

নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ কামরুল শেখ (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, আটক কামরুল শেখ নড়াইল সদরের কুড়িগ্রাম গ্রামের মৃত নাসির উদ্দীন শেখের ছেলে। অভিযানে তার ট্রাউজারের ডান পকেট থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ৪০ টাকা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম