Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 28-10-2026 ইং
বুড়িহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিতঅ্যাডহক কমিটির পরিচিতি সভা
বুড়িহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের  নবগঠিতঅ্যাডহক কমিটির পরিচিতি সভা
প্রতিনিধি, পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ] ।।

যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বুধবার (২৮ অক্টোবর-২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম আলমগীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন, বুড়িহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও কেশবপুর শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকোর, সাংগঠনিক সম্পাদক সর্দার মেহেদী হাসান, ইউপি সদস্য হেকমত আলী, শিক্ষক শরিফুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান সর্দার, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান সর্দার এবং উপজেলা ছাত্রদলের সদস্য আশরাফুজ্জামান রুমি। 

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। 

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে এক পত্রের মাধ্যমে বুড়িহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন দেয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবু হাসান।

কমিটির অন্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য রুহুল কুদ্দুস, অভিভাবক সদস্য শরিফুল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ছাড়া সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম