Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 30-10-2026 ইং
নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের দাফন সম্পন্ন
নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের দাফন সম্পন্ন
প্রতিনিধি, আলমগীর হোসেন [ নড়াইল প্রতিনিধি ] ।।

 লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন কুমার রায়। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

লোহাগড়া থানা পুলিশের একটি শৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দুপুর ২টার দিকে নখখালী মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নখখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯ টার দিকে বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মিঠাপুর গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগ শোকে ভুগছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম