Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 01-11-2026 ইং
খুলনায় মসজিদের পাশে যুবককে কু'পিয়ে হ'ত্যা
খুলনায় মসজিদের পাশে যুবককে কু'পিয়ে হ'ত্যা
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় শহিদুল (৩৫) নামে এক যুবককে ধা'রা'লো অ'স্ত্র দিয়ে কু'পিয়ে হ'ত্যা করেছে দু'র্বৃত্ত'রা। রোববার রাতে বুড়ো মৌলভীর দরগা এলাকার একটি মসজিদের পাশে সড়কের ওপর তাঁকে র'ক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃ'ত ঘোষণা করেন।

রোববার (১ নভেম্বর) রাতের কোনো একসময় লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগা এলাকার কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের সড়কে এ হ'ত্যাকাণ্ড ঘটে।

নিহত শহিদুল ওই এলাকার মাহাতাব শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দু'র্বৃত্তরা শহিদুলের ওপর অতর্কিত হা'মলা চালিয়ে ধারালো অ'স্ত্র দিয়ে এলোপাতাড়ি কো'পায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃ'ত ঘোষণা করেন।

এদিকে, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম