Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 01-11-2026 ইং
বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ফলাফলে হতাশা, শিক্ষার মান উন্নয়নে দায়িত্বশীলতার দাবি।
বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ফলাফলে হতাশা, শিক্ষার মান উন্নয়নে দায়িত্বশীলতার দাবি।
প্রতিনিধি, ইমরান হোসেন [ বটিয়াঘাটা প্রতিনিধি ] ।।

গত বছর যেখানে সরকারি বটিয়াঘাটা ডিগ্রি  পরীক্ষা বর্ষ  ২০২৫--২৪/ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, সেখানে চলতি বছর ৪৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬.৭৩/ পাস করেছে মাত্র ৮১ জন। এমন হতাশাজনক ফলাফল কলেজের শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে।

প্রশ্ন উঠেছে, কলেজের নিয়মিত পাঠদান ও শিক্ষার পরিবেশ কি যথাযথভাবে বজায় রয়েছে? শ্রেণিকক্ষে শিক্ষকদের মনোযোগ, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা কতটুকু, তা খতিয়ে দেখা জরুরি। অভিযোগ রয়েছে, কিছু শিক্ষকের কাছে কলেজের নিয়মিত ক্লাসের চেয়ে প্রাইভেট পড়ানোর গুরুত্ব বেশি। তবে এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

অন্যদিকে, শিক্ষার্থীদের অভিভাবকদের দায়িত্বও কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সন্তান নিয়মিত কলেজে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো নিচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদেরও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকদের পাঠদান মনোযোগ দিয়ে অনুসরণ করা এবং বাড়িতে নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে।

শুধু কলেজ কর্তৃপক্ষ কিংবা শিক্ষকদের দায়ী করলেই সমস্যার সমাধান হবে না। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ পরিচালনা কর্তৃপক্ষ—সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

কেন এক বছরের ব্যবধানে ফলাফলে এত বড় অবনতি হলো, তার সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কলেজের নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের জবাবদিহি বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করা জরুরি।

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেও যদি শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারে, তাহলে এর দায় এড়ানোর সুযোগ কারও নেই। বটিয়াঘাটার শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান ফিরিয়ে আনতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন অভিভাবক ও এলাকাবাসী।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম