Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 01-11-2026 ইং
কেশবপুরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
কেশবপুরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে  কারাদণ্ড
প্রতিনিধি, পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ] ।।

যশোরের কেশবপুরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (০১ নভেম্বর-২৬) উপজেলার মঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে মফিজুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি মঙ্গলকোট গ্রামের লুৎফর রহমানের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে, কেশবপুর উপজেলার বেলকাঠি এলাকায় পৃথক অভিযানে শফিকুল ইসলাম (৪২) নামের আরেক ব্যক্তিকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি বেলকাঠি গ্রামের বদর উদ্দিন দফাদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের খ সার্কেলের উপপরিদর্শক শাহরিয়ার হোসেনের প্রসিকিউশনে কেশবপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকের বিস্তার রোধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম