Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 02-11-2026 ইং
খুলনায় আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
খুলনায় আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাট এলাকার সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে ভাটার কারণে পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মেহেদী হাসান সোহাগ, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি রূপসার রাজাপুর এলাকার আব্দুল্লাহর ছেলে। তিনি জেলখানা ঘাটের মাঝি ছিলেন বলে জানা গেছে। অপরজনের নাম রেজাউল করিম, বয়স আনুমানিক ৩০ বছর। তার বাবার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোহাগ বি কোম্পানির সদস্য ছিলেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম