Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 02-11-2026 ইং
পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থী ঘোষণা করায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের
পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থী ঘোষণা করায় জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ জামিরের
প্রতিনিধি, ফসিয়ার রহমান [ পাইকগাছা প্রতিনিধি ] ।।

খুলনার পাইকগাছা উপজেলার ২ নম্বর কপিলমুনি ইউনিয়নের ৭ং ওয়ার্ডের ইউপি সদস্য পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জামিরুল ইসলাম জামির। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে।নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর বিরুদ্ধে একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামিরুল ইসলাম জামির।

সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জামিরুল বলেন,তাঁর জন্ম পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। পেশায় তিনি একজন নার্সারি ব্যবসায়ী। ব্যবসার সুবাদে প্রায় ২০ বছর আগে কপিলমুনির শিলেমানপুর ৭ং ওয়ার্ডে জমি কিনে বসবাস শুরু করেন এবং বর্তমানে তিনি অত্র এলাকার ভোটার।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলের কপিলমুনি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং ২০২২ সাল থেকে জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আ'লীগের সরকারের আমলে তিনি ৭ নম্বর ওয়ার্ড থেকে দুইবার ইউপি সদস্য পদে নির্বাচন করেছিলেন। সে সময় রাজনৈতিক কারণে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি।

জামিরুলের অভিযোগ, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এসব প্রচারের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করছেন এবং বিভিন্নj উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করার জন্য ওয়ার্ড বাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন জামিরুল ইসলাম জামির।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম