Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 02-11-2026 ইং
যশোরে এক রাতে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক
যশোরে এক রাতে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক
প্রতিনিধি, জসিমউদদীন তুহিন [যশোর জেলা প্রতিনিধি ] ।।

যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার নয়টি থানা ও ডিবি সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে কোতোয়ালী থানা এলাকায় ১৭ জন, চৌগাছায় ২ জন, মণিরামপুরে ৩ জন, শার্শায় ২ জন, অভয়নগরে ৪ জন, কেশবপুরে ৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, বেনাপোলে ৪ জন এবং ঝিকরগাছায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম