Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 03-11-2026 ইং
লোহাগড়ায় মাছবাহী পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত
লোহাগড়ায় মাছবাহী পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত
প্রতিনিধি, আলমগীর হোসেন [ নড়াইল প্রতিনিধি ] ।।

নড়াইলের লোহাগড়ায় কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলামুন্সির মোড়ে মাছবাহী পিকআপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ার হোসেন কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলামুন্সির মোড়ে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ভ্যানটির পেছন থেকে ধাক্কা দেয়। 

এতে ভ্যানচালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম