Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 03-11-2026 ইং
কেশবপুর পৌরসভায় প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিলেন ছাত্রনেতা মনিরুল
কেশবপুর পৌরসভায় প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিলেন ছাত্রনেতা মনিরুল
প্রতিনিধি, পরেশ দেবনাথ [ কেশবপুর প্রতিনিধি ] ।।

কেশবপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব তরুন সমাজ সেবক মনিরুল ইসলাম আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে তিনি দলীয় নেতা কর্মীদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

জানাগেছে, কেশবপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব তরুণ সমাজসেবক মনিরুল ইসলাম দলীয় নেতা কর্মীদের দোয়া ও সমর্থন পেতে গণসংযোগ শুরু করেছেন। স্বাধীনতার ঘোষক প্রয়াত  রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।  তিনি দলীয় মনোনয়ন নিয়ে পৌরসভার ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে ভূমিকা রেখে চলেছেন। তিনি বয়সে তরুন থাকায় যুবসমাজ তার প্রতি ঝুঁকে পড়েছে বলে তিনি দাবি করেন।

একান্ত সাক্ষাতকারে মনিরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক পন্থায় কেশবপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার কাউন্সিলরা তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করলে তিনি আইন শৃঙ্খলার উন্নয়ন করার পাশাপাশি ওয়ার্ডকে মাদক মুক্ত করার জন্য কাজ করবেন। এছাড়া কেশবপুর পৌরসভা প্রথম শ্রেণীর হলেও এ ওয়ার্ডের নাগরিকরা এর সুবিধা থেকে বঞ্চিত। ওয়ার্ডের  সকল পরিবার যাতে বিদ্যুৎ পায় তার ব্যবস্থা তিনি করবেন। সর্বপরি তিনি রাস্তাঘাট, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যস্থার উন্নয়নসহ ওয়ার্ডের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম