Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 04-11-2026 ইং
জননেতা তরিকুল ইসলাম ৮ম মৃত্যুবার্ষিকীতে অশ্রুসিক্ত কবর জিয়ারত
জননেতা তরিকুল ইসলাম ৮ম মৃত্যুবার্ষিকীতে অশ্রুসিক্ত কবর জিয়ারত
প্রতিনিধি, জসিমউদদীন তুহিন [যশোর জেলা প্রতিনিধি ] ।।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুধবার (৪ নভেম্বর ২০২৬) যশোর শহরের কারবালা কবরস্থানে মরহুম জননেতা তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হয়।

এ সময় যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম